নিউজ ডেস্ক।।
নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে দেশের গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩টি টিম মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। শরীফুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ৬টি টিম, মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া ও মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় ৪টি টিম, গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি টিম, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে দুটি টিম, চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় একটি টিম, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় একটি টিম, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় একটি টিম, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে দুটি টিম এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় একটি টিম দায়িত্ব পালন করছে।
বিজিবি সদস্যরা গত ২১ মে থেকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে, যা ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.