নিউজ ডেস্ক।।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ শনিবার (৩০ মে) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক পারভেজ আলীকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি এতদিন সিএমপিতে কর্মরত ছিলেন।
অন্যদিকে, পতেঙ্গা থানার বর্তমান ওসি মোস্তফা আহমেদকে সিএমপির সদরদপ্তরের ইন্সপেক্টর (অপারেশন্স) হিসেবে বদলি করা হয়েছে। সিএমপি সূত্র জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.