নিউজ ডেস্ক।।
পরিবেশ রক্ষা, জলাবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৬ মে) সকালে খালটির পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে খালপাড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাল-নদী পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালগুলো পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা কমবে, কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রাকৃতিক জলাধারগুলোর পুনর্জাগরণে অগ্রাধিকার দিচ্ছে এবং এ ধরনের কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হবে।
সমাবেশে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.