নিউজ ডেস্ক।।
দেশের বিদ্যুতের সমস্যা নিয়ে সংসদের পরবর্তী অধিবেশনে সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপে'র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি
তারেক রহমান বলেন, পার্লামেন্টই হবে সকল সমস্যার সমাধান। সরকারি প্রজেক্টে, ন্যামভবন, ব্যক্তি পর্যায়, কলকারখানা, সেচ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম ব্যবহার করতে চায় সরকার।
প্রধানমন্ত্রী বলেন, এক দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনীতিক ভাবে অত্যন্ত কার্যকরী একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রার অংশ।
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তাহলে খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.