তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুই দফায় বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ড দল। আজ সকালে ১১টায় ঢাকায় আসেন নিউজিল্যান্ডের চার ক্রিকেটার। বাকিরা আসবেন রাত ১১টায়। সব মিলিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই আজ ঢাকায় এসেছেন।
ঢাকায় পা রাখা নিউজিল্যান্ড দল আজ থেকে শুরু করবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। সিরিজ শুরুর আগে তিনদিন প্রস্তুতির সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড দল। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু করবে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামীকাল নিউজিল্যান্ড দল প্রস্তুতি নিলেও অনুশীলন করবে না বাংলাদেশ দল। বাংলা নববর্ষ উপলক্ষে ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। সিরিজ সামনে রেখে বুধবার থেকে ফের অনুশীলন শুরু করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
ভারপ্রাপ্ত সম্পাদক: তৌহিদ খন্দকার তপু, কুমিল্লা আদর্শ সদর-৩৫০০।
মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, ০১৬৮৫৭১৮৫৫৫
Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 Nagar Bangla News. All rights reserved.