নিউজ ডেস্ক।।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (৯ মে) দিনগত রাতে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসাদুজ্জামান লিটন নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। শফিক খান ওই ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি ছিলেন পাভেলুর রহমান শফিক খান। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুজ্জামান লিটনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিক খানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.