শিরোনাম :
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার আইন অমান্য করে গড়ে ওঠা কাজী টাওয়ারসহ ৭ বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা ব*র*খাস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড, এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাখরাবাদ গ্যাসের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব ২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

স্ত্রীকে গু*লি করেন মাতাল স্বামী, পি*স্তল লুকিয়ে ভুয়া গল্প বানান ছেলে

প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

রাজধানীর দারুস সালাম এলাকায় নিজ বাসায় জেসমিন আক্তার নামের এক নারীকে গুলির ঘটনায় তার স্বামী-ছেলেসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ব্যবহৃত পিস্তলটি।

র‍্যাব জানায়, মাদক সেবন ও বিক্রি নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। ঘটনার সময় মাতাল অবস্থায় ছিলেন স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫)। তখন ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে গুলি করেন তিনি।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটক তিনজন হলেন মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) ও ছেলের বন্ধু মো. হাতিম মিয়া (২১)।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দারুস সালাম থানার মসজিদ গলি এলাকার নিজ বাসায় জেসমিন আক্তার গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ঘটনার ছায়া তদন্ত করে র‍্যাব জানতে পারে, ওই গৃহবধূকে গুলি করেন তার স্বামী আব্দুল মান্নান নিজেই। পরে র‍্যাব-৪-এর একটি দল রাত সাড়ে ৩টার দিকে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে আটক করে। এসময় তার কাছ থেকে ২১৫টি ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক আব্দুল মান্নান জানান, যে অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করেছিলেন, ঘটনার পর সেটি তার ছেলে রাকিবের কাছে দেন লুকিয়ে রাখার জন্য। এরপর র‌্যাব-৪ ও দারুস সালাম থানার দুটি দল যৌথভাবে অভিযান চালিয়ে রাকিবকে আটক করে। তিনি জানান, অস্ত্রটি তার এক বন্ধুর বাসায় লুকিয়ে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে বন্ধু হাতিমের বাসায় অভিযান চালিয়ে একটি ওয়্যারড্রোবের ড্রয়ার থেকে লুকানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এই অস্ত্রটিই ওই গৃহবধূকে গুলি করার ঘটনায় ব্যবহৃত হয়েছিল।

র‌্যাব-৪ এর অধিনায়ক আরও বলেন, আব্দুল মান্নান, তার ছেলে রাকিব ও অস্ত্র লুকিয়ে রাখতে সহায়তা করা হাতিম এবং জব্দ করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনগত প্রক্রিয়া অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আব্দুল মান্নান ওই এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

স্ত্রীকে গুলি করার কারণ সম্পর্কে জানতে চাইলে র‌্যাব কর্মকর্তা বলেন, আব্দুল মান্নান বেশির ভাগ সময় মাদকাসক্ত থাকতেন। শনিবারও তিনি মাদকাসক্ত অবস্থায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে এ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে গুলি করলে তা স্ত্রীর ডান বাহুতে লাগে।

আহত গৃহবধূ ও তার ছেলে মাদকের সঙ্গে জড়িত কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, ওই নারী মাদকের সঙ্গে জড়িত নন। তিনি একজন ভালো মানুষ। তার স্বামী মাদক ব্যবসা করতেন এবং মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ ও অশান্তি লেগে থাকতো। ছেলে রাকিব মাদকাসক্ত, এমন কোনো তথ্য আমরা পাইনি। তাকে দেখে মাদকাসক্ত বলেও মনে হয়নি। তবে তিনি যেহেতু ঘটনার পর অস্ত্রটি লুকিয়ে রাখতে সহায়তা করেছেন, সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। মূলত নিজেকে বাঁচানোর জন্য আব্দুল মান্নান ঘটনার পর অস্ত্রটি তার ছেলের কাছে দিয়েছিলেন। পরে ছেলে অস্ত্রটি তার বন্ধুর কাছে লুকিয়ে রাখার জন্য দেন।

আরেক প্রশ্নের জবাবে র‌্যাব-৪-এর অধিনায়ক বলেন, ঘটনার পর আব্দুল মান্নানের ছেলে গল্প তৈরি করেছিলেন যে, জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। তবে তদন্তে আমরা জানতে পেরেছি, সেটি বানানো গল্প। মূলত ঘটনাটি ঘরের ভেতরেই ঘটেছে এবং আব্দুল মান্নান ঘরের ভেতর থেকেই তার স্ত্রীকে গুলি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
;