
নিউজ ডেস্ক।।
গত তিন মাসে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১২৯ জন ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার করেছেন। উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনর্চাজ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, কুমিল্লা শহর বাংলাদেশের মধ্যম একটি শহর, বর্ডার সংলগ্ন শহর হওয়ার কারণে অনেকে মাদকের সাথে জড়িয়ে চুরি, ছিনতাই ও ডাকাতির সাথে জড়িয়ে পরছেন।
তবে শহরকে শান্তিপূর্ণ রাখতে চোর ও ছিনতাইকারী সহ ডাকাত দলের সদস্য শহর থেকে কমিয়ে রাখতে পারলে শহর শান্তিপূর্ণ থাকবে বলে আমি মনে করি। তাই আমি সহ আমার থানার পুলিশ সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমার অধঃস্থ অফিসার সকলেই শহরকে শান্তিপূর্ণ রাখতে খুব আগ্রহের সাথে কাজ করে যাচ্ছেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনর্চাজ তৌহিদুল আনোয়ার তিনি কুমিল্লা বাসী সচেতন মহলের কাছে সকল ধরনের অপরাধী সহ চোর, ছিনতাইকারী, ডাকাত ও কিশোর গ্যাং নির্মূলে সাহায্যের জন্য জোরালো অনুরোধ জানান। তিনি শহরের অভিভাবকদের প্রতি বার্তা দিয়ে বলেন, আপনার সন্তান কার সাথে মিশছেন, কোথায় কোথায় যাচ্ছেন, কাদের সাথে চলছেন, কি করছেন সেই খবর রাখুন।
যারা ভুল পথে চলে গেছেন তাদেরকে কাউন্সেলিং করুন। নয়তো আপনি, আপনার সন্তান সহ দেশের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে। সময় থাকতে সচেতন হোন, একটি সচেতন সমাজ গড়ুন।
কুমিল্লা আদর্শ সদর-৩৫০০, মোবাইল : ০১৬৮২৯২৭২৯৩, Email: nagarbangla24@gmail.com
Copyright © 2026 nagarbangla24. All rights reserved.