শিরোনাম :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

২ মাদক কারবারি গ্রেফতার, চোলাই মদ ও স্ক্যাফ সিরাপ জব্দ

Reporter Name
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মো. ইকরাম হোসেন (২০) ও মো. মাসুম মিয়া (৩৭) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২৫ বোতল স্ক্যাফ সিরাপ জব্দ করা হয়।

শনিবার (২ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (কৃষ্টপুর) এবং চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (মেডংগীপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া ইকরাম হোসেন দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত রোশন আলীর ছেলে। অপরদিকে মাসুম মিয়া মেডংগীপাড়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ দল দুটি স্থানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন। এ সময় উপপরিদর্শক (এসআই) মো. আল আমিনসহ পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ জানায়, মাসুম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অন্যদিকে ইকরাম হোসেনের কাছ থেকে ২৫ বোতল স্ক্যাফ সিরাপ জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category