বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে ২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, প্রাণ গেল বৃদ্ধের

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

লালমনিরহাটের আদিতমারীতে পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম উল্ল্যা (৭৫) পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার কলা বিক্রেতা মজিদুল ইসলামের দোকানে কলা কিনে ২০ টাকা বাকি রেখেছিলেন কৃষক কাইয়ুম উল্ল্যা।

বুধবার বিকেলে বাজারে এলে কলার দোকানদার মজিদুল পাওনা টাকা চাইলে তর্ক বাধে। এর একপর্যায়ে মজিদুল ইসলামের সঙ্গে ধস্তাধস্তির মধ্যে ধাক্কা দিলে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান কাইয়ুম উল্ল্যা।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পাওনা টাকা নিয়ে ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা স্টক করে মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category