নিউজ ডেস্ক।।
স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
আজ শুক্রবার ১৫ মে বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর ২৩নং ওয়ার্ডের চাঙ্গীনি স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা, অনুষ্ঠিত হয়।
স্বপ্নকথা পহেলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রোকসানা আক্তার মজুমদার( অগ্নিকন্যা রোকসানা সুখী’র) সার্বিক তত্ত্বাবধানে, উপস্থিত ছিলেন: ২৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ- সভাপতি মুহিন খান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন।
উপস্থিত ছিলেন স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার সিনিয়র নারীনেত্রী শারমিন আক্তার। কুমিল্লা সদর দক্ষিণ ইউনিয়ন মেম্বার সমিতির সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মজুমদার সাবিনা।
স্বপ্নকথা মহিলা উন্নয়ন সংস্থার ২৩নং ওয়ার্ডেের আহ্বায়ক মোর্শেদা আক্তার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। সংগঠনের সার্বিক কার্যক্রমের আলোচনা ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।