শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাই*রাল, এএসআই ক্লো*জড

প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। ক্লোজড ওই পুলিশ সদস্যের নাম আনেস আলী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের একটি ভিডিও ক্লিপ এবং এ সংক্রান্ত খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্তের নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, বিষয়টি চেপে যেতে তিনি স্থানীয় কয়েকজনকে ভয়ভীতিও দেখান। এছাড়া তার বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া এবং অর্থ লেনদেনের বিনিময়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের ছাড় দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, পুলিশের ভাবমূর্তি রক্ষায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন। ভিডিও ক্লিপ প্রকাশ্যে এলে তাকে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;