শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

মিরপুর পল্লবীতে ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক বি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লামিসা (৭)। তার বাবার নাম আব্দুল হান্নান মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল (৩২) শিশুটিকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ৯৯৯-এ কলের মাধ্যমে জানানো হলে পল্লবী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, ঘটনাটি সকালে ঘটেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সোহেল নামে এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category