শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ

প্রকাশকাল : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক:

বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

বিএনপি সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ- এমন একটি সম্পর্ক দেশের রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ৫ আগস্টের পর বিএনপিতে আসা নতুন অংশের পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাতের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত বিএনপির অনেক নেতাকর্মী এখন দলের ভেতরে গুরুত্ব পাচ্ছেন না। অন্যদিকে, নতুন করে বিএনপিতে যুক্ত হওয়া একটি অংশ ব্যবসায়িক সুবিধা ও প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন। তবে এসব অভিযোগের পক্ষে বক্তব্যে বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণহত্যার বিচারের কাজটি একটা দায়সারা ব্যাপারে পরিণত হয়েছে। দুবাইয়ে বেনজীরকে আটক করা হলো, সংসদে দাঁড়িয়ে ক্রেডিট নিল সরকার। পরে যখন বেনজীর ছাড়া পেল, তখন আর সরকার কিছু বলে না, একদম চুপ।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানের বিচার কীভাবে করবে? চাঁদাবাজি সামলাতেই কূল পায় না। সরকার বলছে, তাদের দলে চাঁদাবাজের স্থান নেই। অথচ দলটিতে এক কোটি চাঁদাবাজ দিয়ে ভরা। চাঁদাবাজ বাদ দিলে দলের কেউ থাকবে না। বিএনপি ১৭ বছর নির্যাতিত হয়েছে। তার মানে এই নয় যে স্বাস্থ্যকেন্দ্র ভেঙে দেবে, সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙে ফেলবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মাত্র ১৩টি মামলার বিচার চলছে। আমরা ট্রাইবুনাল বাড়ানোর কথা বলে আসছি, কিন্তু সেটি করা হচ্ছে না। জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী দল বিএনপি সরকারকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি, জুলাই গণহত্যার বিচার কাজ ত্বরান্বিত করুন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, কিছু অসাধু পুলিশ জুলাই গণহত্যার মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে। এরা গাদ্দার একেকজন। আবার কয়েকদিন আগে দেখা গেল, একটি মামলার রায় হলো সেখানে সাজাপ্রাপ্ত সাতজনই পলাতক। ট্রাইবুনালে এবং তদন্তের দায়িত্বে যারা রয়েছেন, তাদের কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করতে চাই, শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা অনুভব করুন, বিচারের কাজে আন্তরিক হোন।

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের সদস্য সচিব অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার বলেন, যেই বিরোধী দল ১৭ বছরে আন্দোলন গড়ে তুলতে পারেনি, সেই দলটিকে বিশ্বাস করা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কথা শুনলে মনে হয় না সরকার জুলাই গণহত্যার বিচার করতে চায়।

জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী বলেন, খুনি স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের শাস্তির যে রায় হলো সেখানে আব্দুল্লাহ আল মামুনের শাস্তিটা কোনোভাবেই যথেষ্ট নয়। আমরা ফাঁসির রায় কার্যকরে সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে চাই। সরকার যেন আমাদের স্পেসিফিক আপডেটটা দেয়।

সাবরিনা আফরোজ সেবন্তি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে, দোষী নয় তাদেরও আসামি করা হয়েছে। আমার ভাইয়ের হত্যায় যারা জড়িত তাদের শাস্তি যেন নিশ্চিত হয় এমন বিচার চাই। আমার ভাইকে মারার পর সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আমরা মামলা করব কিনা, আমরা করিনি। ৫ আগস্টের পর মামলা করেছি, কারণ এখন বিচার চাওয়া যায়। যে আমার ভাইকে খুন করেছে, তার কাছে তো বিচার চাইতে পারি না।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি ও আহত জুলাই যোদ্ধা মো. সালমান হোসেন বলেন, ১৯ জুলাই জুমার দিন ছিল, আমি সেদিন গুলিবিদ্ধ হয়ে আহত হই। আমি যেমন ট্রমার মধ্য দিয়ে রাত কাটাই, সেরকম ট্রমার মধ্য দিয়ে যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাত কাটাতে হতো, তাহলে তিনি বুঝতে পারতেন যে, কেন আমরা বিচারের জন্য এত কথা বলি।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সহ-সভাপতি আহত জুলাই যোদ্ধা মায়মুনা মায়া বলেন, আমরা প্রতিটি রাজনৈতিক দলকে প্রশ্ন করতে চাই, তারা জুলাই গণহত্যার বিচার কার্যকরে কতটুকু আন্তরিকতা নিয়ে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;