বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ গ্রেপ্তার ১

Reporter Name
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

কুমিল্লার দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। পরে মামলা দিয়ে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার নিকট থেকে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাবেদ হোসেন (৪৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণ নগর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজার অনুমান ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের বাম পাশে রাস্তার উপর একটা বাসে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞেসাবাদে অভিযুক্ত স্বীকার করেন।

এরপর উপপরিদর্শক মধুসূদন মজুমদার বাদী হয়ে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বারী জানান, ‘১০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category