শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বিধবার সোনার দুল ছি*নতা*ই

প্রকাশকাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক:

ভোলার দৌলতখানে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামের এক অসহায় বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে গেছে একটি প্রতারক চক্র।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ভুক্তভোগী মরিয়ম বেগম উক্ত ওয়ার্ডের মৃত নাছির সাজির স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুই ব্যক্তি মরিয়ম বেগমের বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ছবি তোলার কথা বলেন। ছবি তোলার একপর্যায়ে কৌশল অবলম্বন করে তারা ওই নারীর কানের সোনার দুলটি খুলতে বলেন এবং সেটি দেখার বাহানা করে হাতে নেন। মুহূর্তের মধ্যেই দুলটি নিয়ে তারা মোটরসাইকেলযোগে দ্রুত সটে পড়েন।

সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে দিনদুপুরে এমন অভিনব প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা ও আইনি পদক্ষেপের বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হচ্ছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;