নিউজ ডেস্ক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১নং কালীর বাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন ১নং কালীর বাজার ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল ভূঁইয়া (নাঈম)।
অসংখ্য নেতাকর্মী সঙ্গে নিয়ে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১নং কালীর বাজার ইউনিয়নের ৫টি পূজা মন্ডপ পরিদর্শন করেন সনাতন ধর্মালম্বীদের মাঝে উপহার প্রদান করেছেন ইউপি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল ভূঁইয়া (নাঈম)।
বিভিন্ন এলাকায় গিয়ে পড়ে তাদের খোঁজ-খবর নেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাঈম।
নাঈম অত্র ইউনিয়নের বল্লভপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম সেকান্দর আলী ভূঁইয়া (টি, কে) সাহেবের নাতী।বর্তমানে ১নং কালীর বাজার দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি, আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন।