শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা

প্রকাশকাল : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক:

খুলনার লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় বাসার সামনে খুশি বেগম (২৪) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জিন্নাহপাড়ার ৭ নম্বর রোডের টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে।

নিহত খুশি বেগম ওই এলাকার বাসিন্দা খোকনের মেয়ে এবং সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

খুশির মা জানান, সন্ধ্যায় বাজার করে মেয়েকে নিয়ে রিকশায় বাসার গলির মুখে নামেন তারা। খুশি রিকশা থেকে নেমে বাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাদের কাছে আসেন। তাদের একজন নিজেকে মিরাজ পরিচয় দিয়ে খুশির কাছে তার স্বামী বাবুর কথা জানতে চান।

খুশি কোথায় গেছেন, তা জানেন না বলে জানানোর পরই একজন তাকে গুলি করেন। অন্যজন ধারালো অস্ত্র দিয়ে কোপান। খুশির মা আরও দাবি করেন, পরে তিনি জানতে পেরেছেন, হামলাকারীরা আশিক গ্রুপের সদস্য। তবে কেন তার মেয়েকে হত্যা করা হয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে জিন্নাহপাড়ার বউবাজারের ৭ নম্বর গলির মুখে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন দুই যুবক। কিছুক্ষণ পর খুশি ও তার মাকে নিয়ে একটি রিকশা সেখানে পৌঁছায়। খুশি নামার পর ওই দুই ব্যক্তি তার কাছে গিয়ে স্বামীর কথা জানতে চান। একপর্যায়ে পেছনে থাকা ব্যক্তি তাকে গুলি করেন। পরে কাছে এসে মাথায় অস্ত্র ঠেকিয়ে আরও একবার গুলি করেন। খুশি মাটিতে লুটিয়ে পড়লে অপর ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান।

আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় খুশিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার মা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খুশির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুশি ও তার স্বামী সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবু মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে।

ওসি আরও জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;