শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ধর্ষণের দায়ে ২ জনের যাব*জ্জীবন, একজনকে ১৫ বছর কা*রা*দণ্ড

Reporter Name
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিউজ ডেস্ক।।

টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণের দায়ে ২ জনকে যাবজ্জীবন ও একজনকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ.ন.ম ইলিয়াছ এই আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু। একইসঙ্গব তাদের ২ জনকেই ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপর আসামী আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আব্দুর রহিম জামালপুর জেলার সদর উপজেলার কটার বাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।  রায় ঘোষণার পর তিন আসামীকে টাঙ্গাইল জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামের এক নারীকে দন্ডিতরা বিগত ২০২৩ সালের ২২ জুন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকার ইয়াদ আলীর চালা নামকস্থানে বনের ভিতর একটি টঙয়ের সেচপাম্প ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে ওই নারী বাদী হয়ে ঘটনার ৪ দিন পর ২৬ জুন মধুপুর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার আদালতে ৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত বিগত ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় ৭ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়। উল্লেখ্য, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারী কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহান শাহ সিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category