শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান

প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক:

ব্যক্তির ভালোবাসায়- দলের ভালোবাসায়, অনেক কিছু হারানোর পরও দল আর ব্যক্তির ভালোবাসা থেকে দলের বাইরে যাননি এমন এক ব্যক্তি সে হলো মো: খলিলুর রহমান।

সাড়ে ৫ বছর একটানা বিছানা পড়ে থাকা স্ত্রী অসুস্থ থাকার পরও দলের নির্দেশনা, নেতার নির্দেশনার বাইরে যান নাই এই সেই খলিলুর রহমান। জীবনে অনেক কিছু হারিয়েছি। অনেক জুলুমের শিকার হয়েছি। কোটি কোটি টাকা ধ্বংস করে দিয়েছে মানুষ। তারপরও এখনো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে যদি দল আর নেতা আমাকে মূল্যায়ন করে তাহলে আমি একবার হলেও ইউনিয়নবাসীর জন্য কাজ করা সুযোগ পাবো আর ভালোবাসা গ্রহণ করার সুযোগ পাবো। আশা করি দল আমার বিগত দিনের দুঃখ কষ্ট বেদনা অর্থ নষ্ট হওয়ার ঘটনাগুলি বিবেচনা করেই আমি খলিল কে মূল্যায়ন করবে।

দলের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য কিছু না করে বড় বড় কথা বললেই তো হবে না ভাই বিগত দিনের স্মৃতিগুলা একবার হলেও মনে করে দেখেন কার জন্য সময় দিয়েছেন, কোন পথে সময় দিয়েছেন, কোন মানুষের জন্য সময় দিয়েছেন, যদি মানুষের জন্যই আমরা সময় দিয়ে থাকি, অবশ্যই সু-সময়ে/ দুঃসময়ে সমাজ এলাকাবাসী অবশ্যই আপনাকে মনে রাখবে বুকে লালন করবে।

মোঃ খলিলুর রহমানের ব্যক্তিগত পরিচয়…. কুমিল্লা দি মোটর অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক থানা কমিটির সদস্য, বর্তমানে দায়িত্ব পালন করছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র উপদেষ্টা। ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি।

মো: খলিলুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্ভবত চেয়ারম্যান পদপ্রার্থী।

বিশেষ সাক্ষাৎকারে মো: খলিলুর রহমান বলেন আমার বিগত দিনের দুঃখ-কষ্ট-মেহনত বিবেচনা করে আমার দল, আমার নেতা যদি মনে করে আমি আমার ইউনিয়নের মধ্যে যোগ্য আমার কষ্ট ত্যাগ বিবেচনা করে তাহলে অবশ্যই আমি ইউনিয়ন থেকে দলের একমাত্র প্রার্থী হিসেবে আমাকেই ঘোষণা করবে। আমার প্রিয় নেতা আমার ভাই আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম আমার রাজনীতির সকল কিছু উনি অবগত আছেন। সবকিছু বিবেচনা করি আমার দল আমার নেতা যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্তর আলোকে আমি আগামী দিনে কাজ করব।

খলিলুর রহমান বলেন যদি আল্লাহ আমাকে ইউনিয়ন পরিষদে বসার সুযোগ দান করেন আমার এলাকায় বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যা গুলি সকল মুরুব্বীদের সাথে পরামর্শ করেই তার সমাধান করব যা আগামী দিনে মানুষ আমাকে মনে রাখবেন, আশা করি এই বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে এই সুযোগ দান করবেন।

আপনারা জানেন এই ইউনিয়নে ট্রেনের সমস্যা আছে, রাস্তা ঘাটের সমস্যা আছে, তাছাড়াও ইউনিয়ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আমি সুযোগ পেলে যথাযথ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ।

যদি আমার প্রিয় দল, আমার প্রিয় নেতা আমাকে নির্বাচন করার সুযোগ দান করেন আমার প্রিয় নেতা ও দলের কাছে বৃদ্ধ বয়সে আমাকে সুযোগ দেন কৃতজ্ঞ থাকিব।

সাংবাদিক ভাইয়েরা কেন আমাকে দল মূল্যায়ন করবেন না বিগত ১৭ বছরে আমার ব্যবসা নষ্ট হয়েছে, কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, জুলুমের শিকার হয়েছি, মামলা হামলা শিকার হয়েছি, আমার প্রিয় দল ছাড়ার হুমকিও এসেছে আমার উপরে, তারপরও আমার প্রিয় দল ছেড়ে আমার প্রিয় নেতাকে ছেড়ে আমি এক চুলও কোথাও যায়নি। সবকিছু বিবেচনা করেই আমার দল আমাকেই মূল্যায়ন করবে আশা করি।

পরিশেষে একটা কথাই বলতে চাই প্রিয় ইউনিয়নবাসী আমি মো: খলিলুর রহমান, সময়-অসময় আমি আপনাদের পাশে ছিলাম মনে করেন তাহলে অবশ্যই আপনারা ইউনিয়নবাসী আমার জন্য দোয়া করবেন সেটাই আমি আশা করি। আপনাদের দোয়া আর ভালবাসায় আল্লাহ আপনাদের খেদমত করার সুযোগ দান করবে সেটা আমি বিশ্বাস করি।

প্রিয় ইউনিয়নবাসী, আমার দল, আমার নেতা আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা। আসসালামু আলাইকুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;