শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

এ কে এম সাইফুল ইসলাম টিপু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বুড়িচং উপজেলা

প্রকাশকাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মাসুম বিল্লাহ তুহিন, কুমিল্লা জেলা প্রতিনিধি:

এ কে এম সাইফুল ইসলাম টিপু, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বুড়িচং উপজেলা পরিষদ, কুমিল্লা। যুগ্ম-সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা বিএনপি।

নগর বাংলা টোয়েন্টিফোর নিউজ এর বিশেষ সাক্ষাৎকারে। এ কে এম সাইফুল ইসলাম টিপু বলেন আমি একজন ব্যবসায়ী।

রাজনৈতিক বিষয় জানতে চাইলে তিনি বলেন রাজনীতি শুরু করেন ছাত্রদল থেকে ১৯৯১ সালে। ৪নং ষোলনল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন। বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক। পরে কুমিল্লা দক্ষিণ জেলার যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে দায়িত্ব পালন করছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের।

কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়নের বালিখাড়া গ্রামে জন্মগ্রহণ করেন সাইফুল ইসলাম টিপু।

বুড়িচং উপজেলার বিভিন্ন সমস্যা জানতে চাইলে তিনি বলেন আমাদের সমাজে সবচাইতে বড় সমস্যা হলো মাদক, ইভটিজিং এবং কিশোর গ্যাং এগুলা এখন সমাজের বড় ব্যাধি এগুলো নিয়ে আমরা কাজ করব। যদি আল্লাহ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন প্রথমে আমি সমাজ থেকে ব্যাধি বন্ধু এবং নির্মল করার চেষ্টা করব।

সরকারের বরাদ্দকৃত বিভিন্ন অর্থ যথাযথভাবে ব্যবহারের নিশ্চিত করব, স্বচ্ছতা নিশ্চিত করব ইনশাল্লাহ।

আপনারা ইতিমধ্যে জানেন আমার নেতা প্রিয় অভিভাবক মাননীয় সংসদ সদস্য হাজী জসীম উদ্দীন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন, পাশাপাশি নিজে উপস্থিত থেকে সশরীরে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছেন। এমপি মহোদয় নিজেই সশরীরে উপস্থিত থেকেই মাদক নির্মূলে কাজ করেন। আমার নেতা এই বুড়িচং -ব্রাক্ষণপাড়া থেকে মাদক নির্মূল করেই ছাড়বেন ইনশাল্লাহ।

আমি ইনশাল্লাহ উপজেলা বাসী যদি আমাকে চেয়ারম্যান করেন আমি আমার এমপি মহোদয়ের মত মাদক নির্মূলে দিনরাত কাজ করে যাব। মাদক কারবারীদেরকে ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

কিশোর গ্যাং বিষয় জানতে চাইলে তিনি বলেন ইতিমধ্যে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। আমরা ইউনিয়নবাসীর মাঝে জানান দিচ্ছি যে তোমরা খেলাধুলা করো। সবাই মিলে চেষ্টা করলে এই ব্যাধিগুলা সমাজ থেকে দূর করা সম্ভব।

যান চলাচলের রাস্তার বিষয় বলেন আপনারা জানেন আমাদের সরকার মাত্র ছয় মাস হয়েছে ক্ষমতায় আসছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ চলমান আছে ইনশাল্লাহ দ্রুত সময় শুরু হবে। আশা করি আগামী এক বছরের মধ্যে বুড়িচং ব্রাক্ষণপাড়া উপজেলায় আর ভাঙ্গাচুরা রাস্তা থাকবে না। আমাদের এমপি মহোদয় ব্যবস্থা গ্রহণ করছেন।

বুড়িচং উপজেলা চেয়ারম্যান পদে দল থেকে প্রার্থী দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি দলের জন্য কাজ করি, ইউনিয়ন উপজেলা বাসি যদি আমাকে মনে করে আমি যোগ্য আমার দল যদি মনে করে আমাকে প্রার্থী দিবে তাহলে আমি নির্বাচন করব ইনশাল্লাহ।

এখন পর্যন্ত যেহেতু কোন প্রার্থী নাই আমি মাঠে আছি ইনশাল্লাহ, আর যদি কেউ পারতে হয় তাকে স্বাগত জানাই গণতান্ত্রিক দেশ যে কেউ প্রার্থী হতে পারে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ দল এবং আমার প্রিয় অভিভাবক হাজী জসিম উদ্দিন জসিম এমপি মহোদয় আমার কাজ এবং আমার চমকে মূল্যায়ন করে যদি মনে করে আমি যোগ্য তাহলে আমি নির্বাচন করব ইনশাল্লাহ।

পরিশেষে সাইফুল ইসলাম টিপু বলেন আমি আশা করি ইনশাআল্লাহ আগামীতে উপজেলা নির্বাচনে দল এবং আমার প্রিয় অভিভাবক আমাকে প্রার্থী হিসেবে দিবেন।

আমি আপনাদের মাধ্যমে আমার উপজেলা বাসীকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;