নিউজ ডেস্ক:
মামলা-হামলা-জুলুম- সহ্য করার পরেও দল ছাড়েননি-ব্যক্তির ভালোবাসায়- দলের ভালোবাসায়, অনেক কিছু হারানোর পরও দল আর ব্যক্তির ভালোবাসা থেকে দলের বাইরে যাননি এমন এক নির্লোভ ব্যক্তি মো: খলিলুর রহমান।
সাড়ে ৫ বছর একটানা অসুস্থ স্ত্রী বিছানায় পড়ে থাকার পরও দলের নির্দেশনা, নেতার নির্দেশনা মেনে সকল কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এই খলিলুর রহমান। জীবনে অনেক কিছু হারিয়েছে। অনেক জুলুমের শিকার হয়েছে। কোটি কোটি টাকা ধ্বংস করে দিয়েছে মানুষ। তারপরও তিনি বলেন এখনো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে যদি দল আর নেতা আমাকে মূল্যায়ন করে তাহলে আমি একবার হলেও ইউনিয়নবাসীর জন্য কাজ করার সুযোগ পাবো আর ভালোবাসা গ্রহণ করার সুযোগ পাবো। আশা করি দল আমার বিগত দিনের দুঃখ কষ্ট বেদনা অর্থ নষ্ট হওয়ার ঘটনাগুলি সু-বিবেচনা করেই আশা করি আমাকে মূল্যায়ন করবে।
দলের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য কিছু না করে বড় বড় কথা বললেই তো হবে না ভাই, বিগত দিনের স্মৃতিগুলো একবার হলেও মনে করে দেখেন কার জন্য সময় দিয়েছেন, কোন পথে সময় দিয়েছেন, কোন মানুষের জন্য সময় দিয়েছেন, যদি মানুষের জন্যই আমরা সময় দিয়ে থাকি, অবশ্যই সু-সময়ে/ দুঃসময়ে সমাজ এলাকা অবশ্যই আপনাকে মনে রাখবে বুকে লালন করবে।
মোঃ খলিলুর রহমানের ব্যক্তিগত পরিচয়…. কুমিল্লা দি মোটর অ্যাসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক থানা কমিটির সদস্য, বর্তমানে দায়িত্ব পালন করছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি’র উপদেষ্টা। ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি।
বর্তমানে মো: খলিলুর রহমান সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
বিশেষ সাক্ষাৎকারে মো: খলিলুর রহমান বলেন আমার বিগত দিনের দুঃখ-কষ্ট-মেহনত বিবেচনা করে আমার দল আমার নেতা যদি মনে করে আমি আমার ইউনিয়নের মধ্যে যোগ্য আমার কষ্ট ত্যাগ বিবেচনা করে তাহলে অবশ্যই আমি ইউনিয়ন থেকে দলের একমাত্র প্রার্থী হিসেবে আমাকেই ঘোষণা করবে। আমার প্রিয় নেতা আমার ভাই আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম আমার রাজনীতির সকল কিছু উনি অবগত আছেন। সবকিছু বিবেচনা করে আমার দল আমার নেতা যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্তের আলোকে আমি আগামী দিনে কাজ করব।
খলিলুর রহমান বলেন যদি আল্লাহ আমাকে ইউনিয়ন পরিষদে বসার সুযোগ দান করেন আমার এলাকায় বিভিন্ন সমস্যা আছে সেই সমস্যা গুলি সর্বস্তরের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে পরামর্শ করেই তার সমাধান করব, যা আগামী দিনে মানুষ আমাকে মনে রাখবেন, আশা করি এই বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে এই সুযোগ দান করবেন।
আপনারা জানেন এই ইউনিয়নে ড্রেনের ও পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যা রয়েছে,,রাস্তা ঘাটের সমস্যা আছে, তাছাড়াও ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, আমি সুযোগ পেলে যথাযথ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ।
যদি আমার প্রিয় দল, আমার প্রিয় নেতা আমাকে মূল্যায়ন করে নির্বাচন করার সুযোগ দেন, তাহলে আমি আমার প্রিয় নেতা ও দলের কাছে শেষ জীবনে আর কিছুই চাওয়ার নেই এবং কৃতজ্ঞ থাকবো।
তিনি সাংবাদিকদের সাথে বলেন, আমাকে দল মূল্যায়ন করার মত অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে, বিগত ১৭ বছরে আমার ব্যবসা নষ্ট হয়েছে, কোটি কোটি টাকা নষ্ট হয়েছে, জুলুমের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমার প্রিয় দল ছাড়ার হুমকিও এসেছে, তারপরও আমার প্রিয় দল ছেড়ে আমার প্রিয় নেতাকে ছেড়ে আমি এক চুলও অন্য চিন্তা করিনি। সবকিছু বিবেচনা করেই আমার দল আমাকেই মূল্যায়ন করবে আশা করি।
পরিশেষে একটা কথাই বলতে চাই প্রিয় ইউনিয়নবাসী আমি মো: খলিলুর রহমান, সময়-অসময় আমি আপনাদের পাশে ছিলাম বলে মনে করেন, তাহলে অবশ্যই আপনারা ইউনিয়নবাসী আমার জন্য দোয়া করবেন সেটাই আমি আশা করি। আপনাদের দোয়া আর ভালবাসায় আল্লাহ আপনাদের খেদমত করার সুযোগ দান করবে সেটা আমি বিশ্বাস করি।
প্রিয় ইউনিয়নবাসী, আমার দল, আমার নেতা আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে শত সহস্র সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।