শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

কিশোর গ্যাং প্রতি*রোধে সব উপজেলায় কমিটি গঠনের সি*দ্ধান্ত

প্রকাশকাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক:

সারাদেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া কিশোর গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের সব উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে (ওসি) সদস্য-সচিব করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মাঠপর্যায়ে কিশোর অপরাধীদের চিহ্নিত করা, গ্যাং কালচারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং এ বিষয়ে দ্রুত আইনি ও সামাজিক পদক্ষেপ নিশ্চিত করতেই এ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশের উপজেলা আইনশৃঙ্খলা কমিটিগুলোর কার্যপরিধি বাড়িয়ে কিশোর গ্যাং, হত্যা, ছিনতাই, অপহরণ, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, কিশোর গ্যাং প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপই নয়, বরং সামাজিক সচেতনতা ও নজরদারি জোরদার করা জরুরি। এই কমিটি উপজেলা পর্যায়ে অপরাধপ্রবণ কিশোরদের তথ্য সংগ্রহ, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো রোধে কাউন্সিলিং এবং অপরাধে যুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সমন্বয়কের দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;