আহসানুজ্জামান সোহেল,কুমিল্লা:
একটি বিদেশী পিস্তলসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কুমিল্লার এসআরবি-১২ এর একটি দল।
কুমিল্লায় এসআরবি-১১ একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী মডেল থানার আওতাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ২জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় একটি ম্যাগাজিন সহ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, একই এলাকার দৌলতপুর গ্রামের হুমায়ুন এর ছেলে ছামির ইসলাম এবং
গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনজুরুল ইসলাম।
এই বিষয়ে কুমিল্লায় এসআরবি-১১, সিপিসি-২ অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তিনি আরো জানান, দেশের যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে ।