শিরোনাম :
মামলা-হামলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান-সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১নং কালীর বাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল ভূঁইয়া নাঈম
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞা*পন জারি

প্রকাশকাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক:

নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন গেজেট জারি না হওয়া পর্যন্ত আগের নিয়মেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারের মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা/ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এর কর্মচারীগণ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর বহির্ভূত মূল বেতনের শতাংশ ভিত্তিক প্রচলিত যেসব ভাতা পেয়ে থাকেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উহা ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত ও প্রদেয় হইবে।

*নতুন পে স্কেলের বকেয়া বেতন ক্যালকুলেটরে হিসেব করবেন যেভাবে

নতুন পে স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের অনেকে জানতে চাইছেন, ১ জুলাই ২০২৬ থেকে তাঁরা কত টাকা বকেয়া পাবেন। এই হিসাব সহজ করতে একটি এইচটিএমএল ক্যালকুলেটর ফরম তৈরি করা হয়েছে। এতে গ্রেড ও দুটি মূল বেতনের অঙ্ক দিলেই নতুন মূল বেতন, বিশেষ সুবিধা ও বাড়ি ভাড়ার সমন্বয় এবং তিন মাসের বকেয়া বিবরণী পাওয়া যায়। ফরমটি যেভাবে পূরণ করতে হবে, তা নিচে ধাপে ধাপে দেওয়া হলো।

ক্যালকুলেটরে প্রদর্শিত নতুন পে স্কেলের সব গ্রেডের বেতনধাপের নির্ভুলতা নিশ্চিত করা যায়নি। ফলে হিসাবের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ক্যালকুলেটরের নিচে থাকা ‘স্কেল টেবিল’ অংশের তথ্য এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬-এর মূল গেজেটের সঙ্গে যাচাই করা আবশ্যক। বাড়িভাড়া ভাতার হারও সংশ্লিষ্ট পে-স্লিপ অনুযায়ী নিশ্চিত করতে হবে। এই টুলটি কোনো সরকারি বেতন নির্ধারণী ব্যবস্থা নয়; এটি কেবল একটি অনানুষ্ঠানিক হিসাব সহায়ক। বেতনের চূড়ান্ত হিসাব আইবাস++ ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হবে।

*ঐচ্ছিক ঘর

পে-স্লিপে বাড়ি ভাড়া বা বিশেষ সুবিধার অঙ্ক ক্যালকুলেটরের হিসাব থেকে আলাদা হলে প্রকৃত অঙ্ক এখানে লিখুন। আইবাস বা গেজেট থেকে নতুন মূল বেতন জানা থাকলে সেটিও দেওয়া যায়, তখন ক্যালকুলেটর সেটিই ধরবে।

প্রয়োজনীয় তথ্য দেওয়ামাত্র নিচে বিবরণী তৈরি হবে। এতে নতুন মূল বেতন নির্ধারণের ধাপগুলো এবং প্রথম ধাপে প্রাপ্য মূল বেতন (গ্রেড ১০–২০-এ বৃদ্ধির ৫০%, গ্রেড ১–৯-এ ৪০%) থাকবে। মাসিক হিসাব: প্রাপ্য ও গৃহীত মূল বেতনের পার্থক্য, ৩০ জুনের মূল বেতনে প্রাপ্য বাড়ি ভাড়া বনাম গৃহীত মূল বেতনে তোলা বাড়ি ভাড়ার সমন্বয়, এবং বিলুপ্ত বিশেষ সুবিধা (১০% বা ১৫%) বিয়োগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;