শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে হেরোইনসহ তরুণী আটক

Reporter Name
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

জামালপুর পৌর শহরে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালিয়ে অধরা (১৯) নামে এক তরুণী হেরোইনসহ আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ মে) বিকালে সদর থানার আমলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শরীফ হায়দারের নেতৃত্বে একটি দল মাদক কেনাবেচার সময় হাতেনাতে তাকে আটক করে। আটক অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার শাহজাহানের মেয়ে। এসময় পালিয়ে যায় অপর তিন মাদক কারবারি। পালিয়ে যাওয়া নাইম এবং ফাহিম জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকার মোহনের ছেলে। আরেক অভিযুক্ত শিহাব ওই এলাকার মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও অধরাকে আটক করা হয়েছে। তার কাছে এক গ্রামের মতো হেরোইন পাওয়া গেছে। জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদক মামলা হয়েছে। অধরাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category