শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

আমার কোনো ভুল হলে লিখবেন ও ভুল ধরিয়ে দেবেন: কুমিল্লা সিটি প্রশাসক

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

দেশজুড়ে একযোগে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এর অংশ হিসেবে কুমিল্লায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মটির কার্যক্রম।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করেন এশিয়া পোস্টের কুমিল্লা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমতিয়াজ আহমেদ জিতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, অনলাইন নিউজের মধ্যে এশিয়া পোস্ট ভুয়া সংবাদ প্রকাশ থেকে নিজেদের বিরত রাখবে বলে আশা করছি। বর্তমানে কিছু লোক পোর্টাল খুলে সত্য সংবাদ না করে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা এসবের অবসান চাই। আমার কোনো ভুল হলে আপনারা লিখবেন এবং ভুল ধরিয়ে দেবেন।

তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের সমালোচনার মাধ্যমেই অনেক ভুল সংশোধনের সুযোগ তৈরি হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই আধুনিক উপস্থাপনা ও আকর্ষণীয় ফটোকার্ডের মাধ্যমে এশিয়া পোস্ট পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমটি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতির সেবায় ভূমিকা রাখবে।

বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অভিবাদন পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আগামীর সময় পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা টাউনহল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ কবির, নারী নেত্রী শাহানা, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, বাসস প্রতিনিধি হাসান কামরুল, ডেইলি স্টারের প্রতিনিধি খালিদ হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category