শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

কুমিল্লায় হকারদের ৩০টি ভ্যান জব্দ, ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা: প্রশাসক

Reporter Name
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে উচ্ছেদ হওয়া হকারদের ৩০টি ভ্যান জব্দ করেছে সিটি করপোরেশন। একই সঙ্গে হকারদের ভ্যান রাখার জায়গা দেওয়ায় ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৮ জুন) বিকালে নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকায় অভিযান চালানোর সময় এসব কথা জানান কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। অভিযান চলাকালে নুরুল আমিন টাওয়ারের পার্কিং থেকে ৩০টি ভ্যান জব্দ করা হয়। পরে নির্বাহী হাকিমের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।

সিটি করপোরেশনের দাবি, ভবনটির তত্ত্বাবধায়ক ও দারোয়ান প্রতি ভ্যানের জন্য মাসপ্রতি এক হাজার টাকা করে নিয়ে হকারদের সেখানে ভ্যান রাখতে ও ব্যবসা করতে দিতেন। এ ঘটনায় ভবন মালিকও জড়িত বলে তাদের দাবি। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এ ঘটনায় ভবনের হোল্ডিং নম্বর বাতিল এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মত ব্যবস্থাও নেওয়া হতে পারে।

তিনি বলেন, চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রানীরবাজার থেকে কান্দিরপাড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। এ সময় বিভিন্ন স্থান থেকে হকারদের ভ্যান জব্দ করা হয়। তিনি বলেন, আমরা কারও ক্ষতি করতে চাই না। কিন্তু কেউ আইন অমান্য করে জনভোগান্তি সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না।

নির্বাহী হাকিম নাজিয়া হোসেন বলেন, যারা অবৈধভাবে হকারদের জায়গা দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের সামনে হকারদের বসতে দেওয়া হবে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার কান্দিরপাড় থেকে চকবাজার মোড় পর্যন্ত একই ধরনের অভিযান চালিয়ে প্রায় ৪০টি হকারের ভ্যান জব্দ ও ধ্বংস করা হয়। ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট কমাতে এ অভিযান চলবে বলে জানিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category