শিরোনাম :
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার আইন অমান্য করে গড়ে ওঠা কাজী টাওয়ারসহ ৭ বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা ব*র*খাস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড, এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাখরাবাদ গ্যাসের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব ২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

কুমিল্লার বরুড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লা*শ উ*দ্ধা*র

প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গন্ডামারা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে বরুড়া থানায় নিয়ে আসে। পরে ওইদিন সন্ধ্যায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ও পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, পয়ালগাছা গন্ডামারা গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
;