নিউজ ডেস্ক।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু কর অঞ্চল-কুমিল্লা কর কমিশনার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ও কর ভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

আজ সোমবার (১৫ জুন) কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ মোল্লা টিপু কর অঞ্চল-কুমিল্লার কর কমিশনার মোঃ আবদুস সোবহান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু ও কর কমিশনার মোঃ আবদুস সোবহান কর ভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মোঃ এনামুল কবির, সদর দপ্তর (প্রশাসন) এর সহকারী কর কমিশনার মনির আহমদ, সহকারী কর কমিশনার মোঃ সেলিম উদ্দিন, সহকারী কর কমিশনার মিজ্ হালিমা জাহান মীম এবং সহকারী কর কমিশনার মিজ্ মালিহা বাশার বুশরা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন কুমিল্লা কর অঞ্চল এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।