শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Reporter Name
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৯৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নাহিদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফায়াজ রশিদ প্রিমু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন।

শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে কমিটিটি কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

১৯৩ সদস্যের এই কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও ১৯০ জন ছাত্রনেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতিসহ ২৮ জন সহ-সভাপতি, ৫৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৪৫ জন সহ-সাধারণ সম্পাদক, ৫৪ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ-দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত বছরের ১৫ মে একই সঙ্গে কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। সেই কমিটির ঘোষণার এক বছর পর আজ শনিবার ২মে ঘোষিত হলো কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা বলেন, মাঠের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীরা আংশিক কমিটিতে ঠাঁই পেয়েছে। নতুন/পুরাতনের মিশেলে সুন্দর একটি কমিটি হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে দলের প্রয়োজনে যাদেরকে মাঠে পাওয়া গেছে সে-সব কর্মীরা মূল্যায়িত হয়েছেন। পাশাপাশি ২৪ এর আন্দোলনে ভূমিকা রাখা এবং বিভিন্ন ভার্সিটি পড়ুয়া ছাত্ররাও আছেন কমিটিতে। এজন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category