শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

জামায়াত নেতার বেলায় অ্যাকশন, সরকারি দলের বেলায় নয় কেন: ফুয়াদ

প্রকাশকাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

জামায়াতের এমপি গ্রেফতারের সময় সরকার ও গণমাধ্যমে যে ধরনের তৎপরতা ও আলোচনা দেখা গেছে, সরকারি দলের এমপি গ্রেফতারের ক্ষেত্রে তা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, জামায়াতের এমপিকে গ্রেফতার করার সময় আপনাদের যে পরিমাণ জাজবা দেখলাম, গণমাধ্যমে যে পরিমাণ হিউ অ্যান্ড ক্রাই দেখলাম, এখন সরকারি দলের এমপি গ্রেফতার করার ব্যাপারে সে আলোচনা দেখতে পাচ্ছি না কেন…?

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১ নম্বরে বৃহস্পতিবার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, গাজী নজরুল ইসলামকে তো নগদে ধরে ভেতরে ঢুকিয়ে ফেলেছেন, রাইটলি করছেন, কোনো সমস্যা নেই। যিনি অন্যায় করবেন, তাকেই আইনের আওতায় আনতে হবে। তাহলে সেটা কেন করা হচ্ছে না…?

তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য দিয়ে প্রতিটি ঘটনায় আওয়ামী লীগ-জামায়াত-বিএনপির সম্পৃক্ততার প্রসঙ্গ তোলা পুরোনো রাজনীতি। এসব বক্তব্য থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, দেশের সব বিরোধী দলই চায় সরকার সফল হোক এবং দেশ ভালোভাবে পরিচালিত হোক। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে রাজনৈতিক দুর্বৃত্তপনা ও জননিরাপত্তাহীনতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু লোক দেখানো গ্রেফতার নয়, অন্যায় যেই করুক তাকে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় বিবেচনা না করে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হাসপাতালে হামলা, ভাঙচুর ও সরঞ্জাম লুটের অভিযোগের প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট এখান থেকে চুরি করা হয়েছে। পুলিশের গাড়ির সামনে, আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। এখান থেকে হাসপাতালের ফার্নিচার এবং ইকুইপমেন্টগুলো চুরি করে ট্রাকে উঠানো হচ্ছে।

ঘটনার সঙ্গে প্রশাসনের কোনো অংশের সম্পৃক্ততা বা নিষ্ক্রিয়তা ছিল কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান তিনি। পাশাপাশি হাসপাতালের ক্ষতিগ্রস্ত স্টাফদের নিরাপত্তা ও মানসিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, হাসপাতালটি পুনর্গঠন এবং এর ভবিষ্যৎ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিদেশি দাতা সংস্থাগুলোর উদ্বেগ দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;