শিরোনাম :
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার আইন অমান্য করে গড়ে ওঠা কাজী টাওয়ারসহ ৭ বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা ব*র*খাস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড, এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাখরাবাদ গ্যাসের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব ২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

দেশে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে সাদপন্থীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সমস্ত ব্যারোমিটার বা সূচক অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমান সার্বিক চিত্রে সরকার সন্তুষ্ট।

তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে আরও কিছু সময়ের প্রয়োজন বলেও অভিমত দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ বাহিনীকে পুরোপুরি সক্রিয় করার কাজও চলমান রয়েছে তথ্য দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি জেলা থেকে সংগৃহীত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো তথ্যের ভুল বা বিভ্রান্তি থাকলে পুলিশ সদর দপ্তরের রেকর্ড যাচাই করে তা সংশোধন করা হবে।

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ও দ্রুত পদক্ষেপ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
;