শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

নো গ্যাস নো বিল-নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা (এমপি)

প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাত ২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার দেওয়া এক লাইনের বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’। বাংলায় যার অর্থ, গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ থেকেই তিনি এমন মন্তব্য করেছেন বলে পোস্টের বক্তব্যে প্রতীয়মান হয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা।

জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে— দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না— ‘টুকু আসে টুকু যায়’। এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিয়মিত পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন তিনি। এবার ফেসবুক পোস্টে ‘No gas no bill, No service no tax’ লিখে গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন এই সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;