নিউজ ডেস্ক:
কুমিল্লায় যুবদল কর্মী মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।
অভিযুক্ত তৌহিদের বিরুদ্ধে দুটি হত্যাসহ থানায় অন্তত সাতটি এবং তার ভাই তানজিরের বিরুদ্ধে রয়েছে একটি মামলা রয়েছে। নিহত আবু কাউছার কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী ছিলেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, যে জমিটি নিয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে জমিটি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের। তৌহিদ ওই জমিতে রিসোর্ট বানানোর উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার এতে বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত। বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা যুবদল কর্মী আবু কাউসারের ওপর হামাল চালায়। এতে তিনি গুরুতর আহলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েক জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। দন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে আটক করা হয়েছে।
শনিবার রাত ৮টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, যুবদল কর্মী মো. আবু কাউসার হত্যার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে রাতের অংশে পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করবেন।