শিরোনাম :
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার আইন অমান্য করে গড়ে ওঠা কাজী টাওয়ারসহ ৭ বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা ব*র*খাস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড, এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাখরাবাদ গ্যাসের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব ২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার

প্রকাশকাল : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা লেগেছে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালকের সহকারী (হেলপার) শাকিলকে আটক করে পুলিশ। ট্রাকটিও হেফাজতে নেওয়া হয়।

মোকামতলা ট্রাফিক পুলিশের পরিদর্শক একেএম বানিউল আনাম জানান, প্রতিমন্ত্রীর গাড়িটি শিবগঞ্জ উপজেলা সদর থেকে তার গ্রামের বাড়ি বেতগাড়ির দিকে যাচ্ছিল। পথে সেবা ট্রেডার্সের সামনে পৌঁছলে সিমেন্টবোঝাই ট্রাকটি সিমেন্ট নামানোর পর সাইড করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক গাড়িতে ছিলেন না। চালকের সহকারী শাকিল ট্রাকটি চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও শাকিলকে হেফাজতে নেয়।

তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন জানান, ট্রাক ও চালক মো. শাহীনের লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
;