শিরোনাম :
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার আইন অমান্য করে গড়ে ওঠা কাজী টাওয়ারসহ ৭ বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা ব*র*খাস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড, এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাখরাবাদ গ্যাসের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব ২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের তথ্য প্রকাশিত হওয়ার পর ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর গুঞ্জন জোরালো হয়েছে। এর জেরে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ায় আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে।

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৬ দশমিক ০৪ ডলারে নেমে আসে। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২৮ দশমিক ৮০ ডলারে ঠেকেছে।

গেল আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের প্রবৃদ্ধি নাটকীয়ভাবে বেড়েছে। অন্যদিকে বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। এটি দেশটির শ্রমবাজারে স্থিতিশীলতার বার্তা দিয়েছে। এতে করে চলতি মাসেই ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে।

বাজার বিশ্লেষক তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই পরিসংখ্যানের কারণে স্বর্ণের দামে বড় ধস নেমেছে। এখন আগামীতে মূল্যস্ফীতির দুর্বল প্রতিবেদন না এলে সেপ্টেম্বরেই সুদের হার বৃদ্ধি প্রায় নিশ্চিত।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯২ ডলার, প্ল্যাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৭৮৯ দশমিক ৬৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৩৯৬ দশমিক ৫০ ডলারে নেমেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম পড়ছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
;