শিরোনাম :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বৃত্তি পরীক্ষার সনদ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ৪ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

কুমিল্লা জেলা স্কুল এন্ড মাদ্রাসা এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা স্কুল এন্ড মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি এবং মিছবাহুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবুল কাশেম।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category