শিরোনাম :
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার আইন অমান্য করে গড়ে ওঠা কাজী টাওয়ারসহ ৭ বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা ব*র*খাস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড, এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাখরাবাদ গ্যাসের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব ২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি

প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়বাজার নৌকা ঘাটে এ ঘটনা ঘটে। নৌকায় প্রায় দেড় কোটি টাকার পণ্য ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নৌকাটিতে অতিরিক্ত পণ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডুবে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন বলে জানা গেছে। চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুইচরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুই প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
;