শিরোনাম :
এলাকার উন্নয়নে আমার প্রিয় নেতা কাজ করে যাচ্ছেন, ব্রাক্ষণপাড়া-বুড়িচং উপজেলায় মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন, অভিযান চলমান: এ কে এম সাইফুল ইসলাম টিপু মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন…
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখায় প্রশংসায় ভাসছেন মেম্বার প্রার্থী কাজী ছিদ্দিকুর রহমান টাইগার

প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মাছুম বিল্লাহ (তুহিন)

মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক কারবারিদের নেটওয়ার্ক গুড়িয়ে দিতে কঠোর অবস্থান নিয়েছেন কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ২ নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড (নগরি পাড়া) জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী কাজী ছিদ্দিকুর রহমান (টাইগার)।

ইতোমধ্যে তিনি বেশ কয়েকজন মাদকসেবিকে হাতেনাতে ধরে বিচার করেছেন। পাশাপাশি মাদক কারবারিদের কে ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। মুদাফরগঞ্জ বাজার টি দক্ষিণ কুমিল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। মুদাফরগঞ্জ বাজারের উত্তরে বরুড়া উপজেলা,পশ্চিমে শাহরাস্তি উপজেলা ,দক্ষিণে মনোহরগঞ্জ উপজেলা,পূর্ব দিকে লাকসাম পৌরসভা হওয়ায় এই বাজারের গুরুত্ব অনেক।

২নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড (নগরি পাড়া) মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন। মুদাফরগঞ্জ বাজার ও নগরি পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত তরুণদের মাদকসেবন,মাদক বেচাকেনা চলে আসছে।এই অঞ্চলে গড়ে উঠেছিল মাদকের বিশাল সিন্ডিকেট । কাজী ছিদ্দিকুর রহমান টাইগার মাদকের বিরুদ্ধে তৎপর হওয়ায় ১ নং ওয়ার্ড নগরি পাড়া তে বর্তমানে প্রায় ৮০% মাদক নির্মূল করা সম্ভব হয়েছে বলে এলাকাবাসী জানান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড নগরি পাড়া থেকে মেম্বার পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন কাজী ছিদ্দিকুর রহমান টাইগার, ১ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বললে তারা কাজী ছিদ্দিকুর রহমান টাইগার সম্পর্কে বলেন, টাইগার বিগত আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য নির্যাতন সহ্য করেও তিনি কখনো মাঠ ছেড়ে যাননি। নিজের পকেটের টাকা খরচ করে দলের কর্মীদের পাশে থেকেছেন।

দলীয় কর্মসূচির পাশাপাশি এলাকার গরীব-দুঃখী মানুষের বিপদে-আপদে তিনি সবসময় এগিয়ে এসেছেন এবং সকলকে সঠিক পরামর্শ দিয়ে আগলে রেখেছেন। আমরা লাকসাম-মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের এমপি মহোদয় জনাব আবুল কালাম সাহেবের কাছে বিনীত প্রত্যাশা ব্যক্ত করছি- ২ নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, নগরি পাড়ার কৃতি সন্তান কাজী ছিদ্দিকুর রহমান টাইগার কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক।

কাজী ছিদ্দিকুর রহমান টাইগার বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা,ধর্মীয় ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রিয় নেতা,জনাব আবুল কালাম সাহেব মাদক নির্মূল করার জন্য প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের কে কঠোর নির্দেশনা প্রদান করেছেন। আমি প্রিয় নেতা আবুল কালাম সাহেবের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। “আমি চাই ১ নং ওয়ার্ডের তরুণরা মাদক থেকে দূরে থেকে শিক্ষা, খেলাধুলা ও ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করুক। ইনশাআল্লাহ, যদি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিয় নেতা কুমিল্লা-০৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেব আমাকে ১ নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন দেন এবং জনগণ আমাকে মেম্বার পদে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আমি অত্র ওয়ার্ডের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবো,বেকার যুবকদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে তাদের কে বিদেশে পাঠানোর ব্যবস্হা করবো। প্রিয় ওয়ার্ডের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে কাজ করব।”

স্থানীয় যুবদলের সভাপতি হিসেবে তরুণদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এলাকার যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে তিনি ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক মুদাফরগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী বলেন, মাদকের বিরুদ্ধে তার অবস্থান ও সামাজিক কর্মকাণ্ডকে বাজারের ব্যবসায়ীকরা ইতিবাচকভাবে দেখছেন। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এমন উদ্যোগ আরও জোরদার হওয়া প্রয়োজন।

মেম্বার পদপ্রার্থী হিসেবে তার ঘোষিত লক্ষ্যও এখন এলাকাবাসীর আলোচনায় রয়েছে। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড গঠনের যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে তিনি কতটা সফল হন—সেদিকেই এখন নজর স্থানীয়দের।

“মাদক নয়, আলোর পথে এগিয়ে যাক তরুণ সমাজ”—এমন প্রত্যয় নিয়েই কাজ করে যেতে চান কাজী ছিদ্দিকুর রহমান টাইগার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;