বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

যে কেউ বিপদে পরে আমার কাছে আসলে সংসদ সদস্য হিসেবে তাঁর জন্য কাজ করা আমার দায়িত্ব: মনিরুল হক চৌধুরী

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম।

আমি জনগণের এমপি। যে কেউ বিপদে পরে আমার কাছে আসলে সংসদ সদস্য হিসেবে তাঁর জন্য কাজ করা আমার দায়িত্ব। আমি নির্বাচনের আগে সকলের নিকট ভোট চেয়েছি, আমি বিশ্বাস করি সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাই কুমিল্লা ৬ আসনের সব জনগণের ভালো মন্দ দেখার দায়িত্বও আমার।

*জগন্নাথপুর ইউনিয়নের একজন ইউনিয়ন পরিষদ সদস্য বেতন ভাতাদির জন্য ইউএনও বরাবর আবেদন নিয়ে আসে। একজন জণপ্রতিনিধি হিসেবে তাঁর ন্যায্য বেতন ভাতার আবেদনে সুপারিশ করা আমার দায়িত্বের মধ্যে পরে।

সে কোন মামলার আসামি কিনা সেটা আমার জানা নেই। কি মামলা, বাদি কে সেটাও আমি জানিনা। তার মামলার বাদিও যদি কোন প্রয়োজনে আমার কাছে আমে আমি তার জন্যও কাজ করবো। জণপ্রতিনিধি হিসেবে ওইটাও আমার দায়িত্ব।
সে কোন মামলার আসামি হলে সে বিচার করার দায়িত্ব আদালতের।

এটাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। সমালোচনাকারীদের আমি ধন্যবাদ জানাই।

আপনারা আগে একজন জণপ্রতিনিধির কাজ কি সেটা জানুন, তারপর সমালোচনা করেন। আমি কুমিল্লার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, কুমিল্লার উন্নয়নে আমাকে কাজ করতে দিন।

*ইতিমধ্যে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, ওয়াসা গঠন, সিটি করপোরেশনের সীমানন বৃদ্ধি, ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে বৈঠক, ঢাকা কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের সম্ভাব্যতা নিয়ে কাজ চলছে।

*পদুয়ারবাজারে রেল ওভারপাস সম্প্রসারণ, আন্ডারপাস নির্মানের বিষয়েও কাজ চলমান।

আমার কাজে বাঁধা না হয়ে, ষড়যন্ত্র না করে কুমিল্লার উন্নয়নে সামিল হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category