শিরোনাম :
মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১নং কালীর বাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল ভূঁইয়া নাঈম
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে উ*দ্ধার

প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

নোয়াখালীর সদর হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনের গলার সোনার চেইন ছিনতাইয়ের সময় হাতেনাতে সিনারা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে সাধারণ লোকজন।

এ সময় তার সাথে থাকা আরও তিনজন পালিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে চেইন পাওয়া না গেলে, এক্সরে মেশিনের মাধ্যমে পেটের ভেতর থেকে সোনার চেইনটি চিহ্নিত করা হয়।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখানোর সময় এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগমের বাড়ী সিলেট জেলায়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রুবেল জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন কৌশলে টার্গেট করে একটি চক্র। চক্রের সদস্যরা সিরিয়ালে থাকা রোগীকে তার গায়ে ধাক্কা মেরে চেইন দুটি চুরি করে এর মধ্যে চক্রের অন্য সদস্যরা বুজতে পেরে পালিয়ে যায় আটক চক্রের অন্য সদস্য সিনারা বেগমকে লোকজনের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও রোগীর স্বজনরা তাকে ধরে তাল্লাশি চালায়।

পরে আটক নারীর দেহ তল্লাশি করে চেইনটি পাওয়া না যাওয়ায় উপস্থিত লোকজনের সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে হাসপাতালের এক্সরে মেশিনের সাহায্য নেওয়া হয়। এক্সরে রিপোর্টের মাধ্যমে ওই নারীর পেটের ভেতরে চেইনটির অস্তিত্ব নিশ্চিত করা হয়।

সুধারাম মডেল থানা থানা তদন্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুর রহমান জানান, আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটক নারীকে হেফাজতে নিয়ে আসে। ভূক্তভোগী হাসপাতালে ভর্তি তারা মামলা দিতে চাচ্ছে না যদি মামলা দিতে চায় তাহলে আমরা ব্যবস্থা নিব।

অন্যদিকে আটককৃত নারীকে স্থানীয় ইবনেসিনা হাসপাতালে এন্ডোসকপি করান রেজাউল ইসলাম পাটোয়ারী।এন্ডোসকপিতে পরে এক্স-রে রিপোর্টে চিহ্নিত সোনার চেইন দুটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;