শিরোনাম :
মা*মলা-হা*মলা-জুলুমসহ অসহনীয় নির্যাতন সহ্য করার পরও দল ছাড়েননি- মো: খলিলুর রহমান মায়ের সামনেই মেয়েকে গু*লি, হ*ত্যাকা*ণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন মা নড়াইলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রে*প্তা*র আসামি নিয়ে ফে*রার পথে এসআই ও বিএনপি নেতা নি*হত ই*য়া*বাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রে*প্তার কুমিল্লায় চা*ঞ্চল্যকর অপ্রতীম হত্যা মা*মলা- আদালতে চার্জশিট দাখিল অনেক কিছু হারানোর পরও, ব্যক্তির ভালোবাসায়, আদর্শ থেকে সরে দাঁড়ায়নি-খলিলুর রহমান এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তি, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: হাবিবুর রহমান রনি, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… এলাকার মানুষের ভালোবাসায় মো: খোকন মেম্বার, এখন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন… শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১নং কালীর বাজার পূজা মন্ডপ পরিদর্শন করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল ভূঁইয়া নাঈম
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শ্লোগানে শ্লোগানে মুখর নয়াপল্টন

প্রকাশকাল : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নেতাকর্মীদের দখলে।

আজ বুধবার সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত হাজারো নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান। এ মানববন্ধন চলবে দুপুর ১২টা পর্যন্ত।

মানববন্ধনে বক্তব্য রাখছেন সিনিয়র নেতারা। তবে বক্তব্যের ফাঁকে ফাঁকে এবং বক্তব্যস্থলের আশপাশে খণ্ড খণ্ডভাবে স্লোগান দিচ্ছেন কর্মীরা। খালেদা জিয়া বন্দি হওয়ার পরপরই নেতাকর্মীরা তাঁকে ‘মা’ বলে সম্বোধন করে আসছেন।

এই কর্মসূচি ঘিরে সকাল সাড়ে ১০টা থেকেই নেতা-কর্মীরা নয়া পল্টন সমবেত হয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’- ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। তাদের হাতে খালেদা জিয়ার ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনের মানববন্ধনে অংশ নিচ্ছন। তাদের সঙ্গে ২০ দলীয় জোটের নেতারাও আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

;