শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

হয় বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: জামায়াত আমির

Reporter Name
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজে বের করুন। অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ‘আওয়ামী ফ্যাসিস্ট কতৃক সংঘটিত সকল গুম খুন ও গণহত্যার বিচার দাবি’তে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে সেই প্রত্যাশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে।

তিনি বলেন, ক্ষমতায় আসার আগে যারা হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এসে তাদের অবস্থান বদলে গেছে। বিচার তো হচ্ছেই না, বরং গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ খুন হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, নিজেদের কর্মীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ২০ কোটি মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে। ব্যাংক, বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বাড়ছে। এমনকি খেলার মাঠও দলীয় প্রভাবের বাইরে থাকছে না।

জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্তির কথা বলে যদি আবার সেই একই পথে হাঁটা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না। শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেই হবে। সমাবেশে তিনি আরও বলেন, গাইবান্ধায় ছাত্রশিবিরের এক তরুণ নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যা করে একজন মানুষকে দুনিয়া থেকে সরানো যায়, কিন্তু কোনো আদর্শকে নির্মূল করা যায় না। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে। কোনো শক্তিই সেই আদর্শকে মুছে ফেলতে পারবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানী করে বিচারগুলো নিশ্চিত করুন। বক্তব্যের শেষে তিনি বলেন, পুরাতন-নতুন কোনো ফ্যাসিবাদই আমরা মেনে নেব না। জীবন একটাই, সেই জীবন আল্লাহর জন্য, মানুষের জন্য উৎসর্গ করতে প্রস্তুত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category