শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..! আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

হরমুজ প্রণালি খুলে দেওয়া ইরানের সঠিক পদক্ষেপ: জাতিসংঘ মহাসচিব

প্রতিনিধি :
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদের জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালিকে সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা একটি সঠিক পদক্ষেপ।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের অধিকার ও স্বাধীনতার পূর্ণ পুনরুদ্ধার প্রয়োজন, যা সকল পক্ষ কর্তৃক সম্মানিত হবে।’

এতে আরও বলা হয় যে, গুতেরেস আশা প্রকাশ করেন, ‘যুদ্ধবিরতির পাশাপাশি এই পদক্ষেপটি পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান সংলাপকে আরো শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category