সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
অন্যান্য, অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, কৃষি, খুলনা বিভাগ, খেলাধুলা, গণমাধ্যম, চট্রগ্রাম বিভাগ, জাতীয়, ঢাকা বিভাগ, ধর্ম, প্রবাস খবর, বরিশাল বিভাগ, বিজ্ঞান-প্রযুক্তি, বিনোদন, ময়মনসিংহ বিভাগ, মুক্তমত, রংপুর বিভাগ, রাজনীতি, রাজশাহী বিভাগ, লাইফ স্টাইল, লিড নিউজ, সম্পাদকীয়, সারাদেশ, সিলেট বিভাগ, স্বাস্থ্য কথা
বাংলাদেশে নিউজিল্যান্ড ক্রিকেট দল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুই দফায় বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ড দল। আজ সকালে ১১টায় ঢাকায় আসেন নিউজিল্যান্ডের চার ক্রিকেটার। বাকিরা আসবেন রাত ১১টায়। সব মিলিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই আজ ঢাকায় এসেছেন।
ঢাকায় পা রাখা নিউজিল্যান্ড দল আজ থেকে শুরু করবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। সিরিজ শুরুর আগে তিনদিন প্রস্তুতির সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড দল। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু করবে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামীকাল নিউজিল্যান্ড দল প্রস্তুতি নিলেও অনুশীলন করবে না বাংলাদেশ দল। বাংলা নববর্ষ উপলক্ষে ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। সিরিজ সামনে রেখে বুধবার থেকে ফের অনুশীলন শুরু করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।



