নিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনায় কৃষকদের নিয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষকদের নিয়ে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, কৃষি সম্প্রসারণ কুমিল্লা জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আল মামুন রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মানিক মিয়া।
উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন মুন্সির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আমেনা বেগম,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লিটন সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: তারেক,সাইফুল ইসলাম,সারওয়ার আলম প্রমুখ।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এসময় কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।