বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, যুবদলের লিফলেট বিতরণ

Reporter Name
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, কুমিল্লায় যুবদলের লিফলেট বিতরণ।

জুলাই সনদ বাস্তবায়নে অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের এই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ বুধবার (১৩ মে) কুমিল্লায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল-এর উদ্যোগে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জুলাই সনদের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দলের সকল স্তরের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category