শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..! আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

সরকারের ২ মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

প্রতিনিধি :
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়-এর ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অর্জন ও অগ্রগতির চিত্র তুলে ধরা হতে পারে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গণমাধ্যমকর্মীদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category