নিউজ ডেস্ক।।
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের নিম্নমান, ভ্যাকসিন সংকটসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (২০ মে) দুপুরে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব অনিয়মের চিত্র দেখতে পান।
পরিদর্শনের সময় হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা কুমড়োর সবজি স্বাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। খাবারের মান নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “এটা যদি আপনার ওয়াইফ রান্না করতো, খেতেন?” পরে হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য মানসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার নির্দেশ দেন।
এ সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত উপস্থিত ছিলেন।